1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বহাল তবিয়তে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বহাল তবিয়তে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার

শেখ হাসিনা পালিয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল তবিয়তে রয়েছে। বন্দিশালার নায়ক এবং হেফাজতে নির্যাতন ও গুমের সঙ্গে জড়িতরা এখনও গ্রেপ্তার হয়নি। গুমের শিকার ব্যক্তিরা সকলে ফিরে আসেনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গতকাল ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও র‌্যালিতে এসব কথা বলেন বক্তারা।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার ফোকাল পার্সন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান। অধিকারের বিবৃতি পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক কেএম জিয়াউস সাদাত। সমাবেশে বক্তারা বলেন, কর্তৃত্ববাদী হাসিনা সরকার ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায়। সে নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নিয়ে দমন-নিপীড়নের পথ বেছে নেয়।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়ে। এতে শিশুসহ ১ হাজার ৫৮১ জন নিহত, ১৮ হাজার আহত এবং ৫৫০ জনের চোখ নষ্ট হয়ে যায়। এমনকি মানবাধিকার সংগঠন ‘অধিকার’ মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েও হাসিনার শাসনমলে চরম রাষ্ট্রীয় নিপীড়ন ও হয়রানির সম্মুখীন হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com