
বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল আলাইপুর শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আলাইপুর স্থানীয় বিএনপি ও বিএনপির সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাবেক থানা বিএনপির যুগ্ম আহবায়ক স ম হাসিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম খোকন, উপজেলা জাসাসের সভাপতি শাহজালাল লস্কর, মোকাররম হোসেন, আমজাদ হোসেন শিকদার।
ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল লস্কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইদ্রিস সরদার, আঃ রউফ শিকদার, আমিন খান, আবু বক্কর সরদার, আরমান সরদার, মিন্টু শেখ, আল মামুন শেখ, আবুতাহের শিকদার প্রমুখ। আলাইপুর শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।