1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর সুস্থতা কামনায় দোয়া   - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর সুস্থতা কামনায় দোয়া  

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল আলাইপুর শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আলাইপুর স্থানীয় বিএনপি ও বিএনপির সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাবেক থানা বিএনপির যুগ্ম আহবায়ক স ম হাসিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম খোকন, উপজেলা জাসাসের সভাপতি শাহজালাল লস্কর, মোকাররম হোসেন, আমজাদ হোসেন শিকদার।

ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল লস্কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  ইদ্রিস সরদার, আঃ রউফ শিকদার, আমিন খান, আবু বক্কর সরদার, আরমান সরদার, মিন্টু শেখ, আল মামুন শেখ, আবুতাহের শিকদার প্রমুখ। আলাইপুর শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com