1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ভারত থেকে পাচার করে বাংলাদেশের ডায়মন্ড আনার সময় ভ্যান চালকসহ আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ভারত থেকে পাচার করে বাংলাদেশের ডায়মন্ড আনার সময় ভ্যান চালকসহ আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৭ বার

ভারত থেকে ডায়মন্ড পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাচালানির মালামাল ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবে। ওই সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়।
তিনি জানান, এ সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানযোগে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে (৫৩) আটক করে তারা। পরে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২ নাকফুল পাওয়া যায়। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com