1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পাঁচ ঘন্টার মধ্যে ভিকটিম খালুর দুই চোখ উপড়ে ফেলা ভাগ্নে গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পাঁচ ঘন্টার মধ্যে ভিকটিম খালুর দুই চোখ উপড়ে ফেলা ভাগ্নে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬২ বার

যশোরে পুলিশী তৎপরতায় পাঁচ ঘন্টার মধ্যে ভিকটিম খালুর দুই চোখ উপড়ে ফেলা ভাগ্নে গ্রেফতার।
জানা যায়,গত ইং ০৬ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বকচর করিম পাম্প সংলগ্ন কবরস্থান রোডের আল-আমিনের মুদি দোকানের সামনে হতে মোঃ শহিদুল ইসলাম(৬০), পিতা-শাহ জামাল, সাং-বকচর বিহারী কলোনী, কোতয়ালী যশোর এর দুই চোখ উপড়ে অজ্ঞাত কে/কারা ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তাৎক্ষণিকভাবে ঘটনাটি জেলা পুলিশ জানতে পারে এবং বিষয়টি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত ব্যবস্থা গ্ৰহণে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই/ অলক কুমার দে, পিপিএম, এসআই/ রাজেশ কুমার দাশ, এসআই/মোঃ কামরুজ্জামান, কং/ আব্দুল বাতেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একাধিক টিম ঘটনার সাথে জড়িত আসামিকে গ্ৰেফতার অভিযান পরিচালনা করে এবং ঘটনার সংঘটনের মাত্র পাঁচ ৫ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত অপরাধীকে ঐ দিন রাত অনুমান প্রায় ১২ টার দিকে আসামি মো: সাদ্দাম(৩৫)কে কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ি খয়েরতলা মোড় হতে গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্ৰেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম শহিদুল ইসলাম, আসামি মোঃ সাদ্দাম এর সম্পর্কে আপন খালু। আসামী দীর্ঘদিন ধরে সন্দেহ করতে থাকে যে তার ১ম স্ত্রী প্রিয়া খাতুনের সাথে তার খালু ভিকটিম শহিদুল ইসলামের শারীরিক সম্পর্ক রয়েছে এবং তার খালু তাকে মাঝে মাঝেই বলে তার উপর জীনের ভর রয়েছে। আর সেই জীনের মাধ্যমে ভর করে ভিকটিম শহিদুল ইসলাম আসামি মোঃ সাদ্দাম এর স্ত্রীর সাথে শারীরকি সম্পর্ক করে।
এই সমস্ত কথাবার্তা শোনার পর আসামি মোঃ সাদ্দাম উত্তেজিত হয়ে পড়ে এবং তার খালু ভিকটিম শহিদুল ইসলাম যেন চোখ দিয়ে তার স্ত্রী প্রিয়া খাতুনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে সেই চোখ উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় আসামি ইং-০৬/০৩/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় যশোর শহরের বকচর সাকিনস্থ করিম পাম্পের সামনে জনৈক আল আমিনের মুদি দোকানের সামনে ভিকটিম শহিদুল ইসলামকে দেখতে পেয়ে সাদ্দাম তার কাছে যায় এবং দুজনে কথাবার্তা বলা সহ দুজনে মিলে পাইচারি করতে থাকে। একপর্যায়ে আসামি মোঃ সাদ্দাম ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ভিকটিম শহিদুল ইসলাম এর বুকের উপর উঠে বসে তার ডান হাতের দুই আঙ্গুল দিয়ে ভিকটিম শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে দেয়। ভিকটিম শহিদুল ইসলাম চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশে থাকা অনেকেই এগিয়ে আসলে আসামি মোঃ সাদ্দাম ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার কারণ এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেটি পরবর্তীতে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
আসামি মো: সাদ্দাম (৩৫), পিতা- শাহজামাল @ শাহ আলম, মাতা- মৃত ঝর্ণা বেগম, স্থায়ী ঠিকানা- বকচর বিহারী কলোনি, ওয়ার্ড নাম্বার-৯, থানা-কোতোয়ালি মডেল থানা, জেলা- যশোর, বর্তমান ঠিকানা- মুরলী (বকুলতলা) থানা- কোতোয়ালি মডেল থানা জেলা যশোর।
এসংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com