1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালানের বিভিন্ন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় সিপিসি-৩ যশোর, র‌্যাব-৬ কর্তৃক উক্ত মাদকের সাথে সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
র‍্যাব -৬ যশোর ক্যাম্গপ সুত্রে জানা যায়,গতকাল ১৬ এপ্রিল রাত ৯ ঘটিকার দিকে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন ওরফে বাবু (৪৩) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থান করছে।এমন ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ এপ্রিল ২০২৫ রাত ৯.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবু বিপ্লব হোসেন ৥ বাবু (৪৩), পিতা-মোঃ ফারুক হোসেন ৥ শিরু, সাং-পুলিশ লাইন কদমতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গ্রেফতার করে।
আসামি মোঃ বিপ্লব হোসেন ৥ বাবু যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০১৭ সালে আসামি মাদক ব্যবসা পরিচালনাকালে ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়। বর্ণিত আসামি উক্ত মামলায় ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোঃ বিপ্লব হোসেন ৥ বাবু (৪৩)কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সিপিসি-৩, র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসামিকে গ্রেফতার করে। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com