1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের নামে ওয়াকফকৃত ৯ বিঘা জমি উদ্ধার  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের নামে ওয়াকফকৃত ৯ বিঘা জমি উদ্ধার 

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তরপাড়া নদীর ধারে কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করলেন এলাকাবাসী।

 

শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজের পর চরিয়া শিকার উত্তর পাড়ার মসজিদের মুসুল্লীগন ও এলাকাবাসী মিলে মসজিদের ওয়াকফকৃত আরএস ৩৯০ ও ৩৯২ খতিয়ানের ১৬৯৬, ১৬৬৫,৪৯৬৮,১১৬০,১৬৫৯,৪৯০৭,৫০৩১ দাগের নোট মোট ৩০৩ শতক জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে মন্টু মাস্টারের জবর দখল মুক্ত করেন এলাকাবাসী।

জানাজায়, মোতাওল্লী আব্দুল জলিল সরকারের ফুফু লতিফুন নেছা ১৯৬২ সালে উত্তরপাড়া জামে মসজিদের নামে আব্দুল জলিলকে মোতাওল্লী করে ৩০৩ একর জমি ওয়াকপ করে দেন। আব্দুল জলিল সরকার মারা যাওয়ার পর তথ্য ও নথি গোপন করে আব্দুল জলিলের বড় ছেলে জাহিদুল ইসলাম মন্টু মোতাওয়াল্লী নিয়োগ এনে জবরদখল করে ফসলাদি মসজিদে না দিয়ে ফসলাদি ও টাকা পয়সা আত্মসাৎ করে আসছিল।

 

সম্প্রতি একটি নতুন রাস্তানেওয়াকে কেন্দ্র করে নথি পত্র বেরিয়ে আসলে এলাকার যুবসমাজ ও মসজিদ কমিটি ওয়াকফ থেকে নথিপত্র উদ্ধার করে। এর পর জাহিদুল ইসলামকে বার বার মসজিদ কমিটির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বললেও মন্টু মাস্টার মসজিদের হিসাব ও মসজিদের জমি নয় বলে এড়িয়ে যান।

পরে এলাকাবাসী বৈঠক করে সকলের মতামতের ভিত্তিতে জায়গা সনাক্ত করে দখল মুক্ত করেন।

মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ডলার জানান, ইতিপূর্বে আমরা জানতামই না আমাদের মসজিদে ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি রয়েছে। রাস্তাকে কেন্দ্র করে বিষয়টি খোলাসা হয়। এরপর আমরা ঢাকার ওয়াকফ থেকে কাজ প্রত্র ও দলিলাদী সংগ্রহ করি। তাকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বার বার মৌখিক ও লিখিত ভাবে অবহিত করি। কিন্তু তিনি আমাদের কাগজ পত্র ভূয়া ও তাদের পৈত্রিক সমপত্তি বলে বিভ্রান্ত সৃষ্টি করতে থাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com