1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে
জমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এতোদিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি।

তিনি আরো বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমসের ও তার ছেলে মুক্তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com