1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পাবনায় বিআরটিএ, জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বিত অভিযান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পাবনায় বিআরটিএ, জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বিত অভিযান

মোঃ নুরুন্নবী, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৮ বার

পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন এবং মোটরযানের অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পাবনা পৌরসভা। মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে পরিচালিত এই অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট, স্থায়ী-অস্থায়ী কাঠামো, এবং নিয়মবহির্ভূতভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রেজিনূর রহমান, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশীদ এবং বিআরটিএ’র সহকারী পরিচালক মো: আলতাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম, জেলা পুলিশের টি আই মিনহাজ এবং পাবনা পৌরসভার পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও যানজট নিরসনে এই ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—কেউ যেন রাস্তা ও ফুটপাত দখল না করেন এবং যানবাহন সঠিক নিয়মে পার্ক করেন।

এই অভিযানকে ঘিরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিতভাবে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com