1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে উদ্ধার ১০ হাজার ইয়াবা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে উদ্ধার ১০ হাজার ইয়াবা

কক্সবাজার জেলা প্রতিনিধি, ওমর ফারুক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬০ বার

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির সদস্যরা তুমব্রু বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে স্থানীয় আলী হোসেন নামের এক ব্যক্তির খড়ের গাদার ভেতর থেকে কাপড়ে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ খুলে দেখা যায়, এতে বার্মিজ ইয়াবা ভর্তি প্যাকেট রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

৩৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভোর থেকে ঘুমধুম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজনভাবে একটি ব্যাগ খড়ের গাদায় লুকিয়ে রাখতে দেখে বিজিবি সদস্যরা তৎপর হয়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে মিয়ানমার সীমান্তের ভিতরে আশ্রয় নেয়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “মিয়ানমার থেকে ইয়াবা পাচারের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান চালাই। মালিকবিহীন অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বিজিবি সর্বদা চোরাচালান রোধে প্রস্তুত রয়েছে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরেই তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীরা সক্রিয়। তবে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পয়েন্টগুলো দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে এসব রুট বন্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com