1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিপিএলের লভ্যাংশ এবং আর্থিক অনিয়ম নিয়ে যা বলছে বিসিবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিপিএলের লভ্যাংশ এবং আর্থিক অনিয়ম নিয়ে যা বলছে বিসিবি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬০ বার

সবশেষ বিপিএলে মাঠের বাইরের অনেক অনিয়মের কথাই শোনা গিয়েছিল। দলগুলোর অগ্রিম ব্যাংক গ্যারান্টি পরিশোধ না করাসহ আরো বেশ কিছু ইস্যুতে ছিল নানা সমালোচনা। গতকাল নতুন বিসিবি সভাপতির অধীনে হয়েছে বোর্ড সভা। সেখানেই আলোচনায় এসেছে বিষয়টি। 

পরে বিপিএলের লভ্যাংশ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর  আর্থিক অনিয়ম তুলে ধরেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে ১২ কোটি ৩৪ লক্ষ ৯০০ টাকা। আমাদের এক্সপেন্ডিচার ইলেভেন ডেটেড বিপিএল এ হয়েছে। এক্সপেন্ডিচার অফ টিকিট সেল, সেল করার জন্যে যেটা হয়েছে ই-টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, ভ্যাট অন টিকিট সেল এন্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে ৫৫ লক্ষ টাকা আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা ৪৫ লক্ষ টাকা ৫, ৬, ৭ নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসেছে একচুয়ালি নেট ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর সব পাওয়া-দেনা বুঝে নেওয়া হবে জানিয়ে মিঠু বলেন, ‘বরিশাল হ্যাজ নো পেন্ডিং। আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে। রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। ওরা ক্লিয়ার করলে তারপরে আমাদের পেমেন্টটা দিবো। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ ডিউ আছে। রাজশাহী তো আছেই। সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে হ্যাঁ? কার কত? এই কাগজটা একচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করবো কি আগে দিবো।’

বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সিএফও নিয়োগের পরিকল্পনা জানিয়ে মিঠু বলেন, ‘আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি। একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। আশা করি ঈদের পর আমরা হয়তো তার ইন্টারভিউ নিতে পারবো।’

বিসিবিকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার কথা বলেছেন নতুন সভাপতি বুলবুল। সেটা নিয়ে মিঠু বলেন, ‘আমরা যদি এখন এই অর্গানাইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছি, কারণ প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস ঐসব লেভেলে যেতে হলে আমাদের এইচআর অফ মানে রিস্ট্রাকচার করতে হয় ক্রিকেট বোর্ড।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com