1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ড্রাগ নেওয়ায় অনুতপ্ত, তবে বারবার ক্ষমা চাইতে পারবেন না রাবাদা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ড্রাগ নেওয়ায় অনুতপ্ত, তবে বারবার ক্ষমা চাইতে পারবেন না রাবাদা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭১ বার

আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে টুর্নামেন্টের মাঝপথে টিম ছেড়েছিলেন প্রোটিয়া এই পেসার। পরে জানা গিয়েছিল, ড্রাগ নিয়ে এক মাস নির্বাসিত হয়েছেন। সেই ঘটনার জন্য অনুতপ্ত হলেও বার বার ক্ষমা চাইতে রাজি নন কাগিসো রাবাদা।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি শিবিরে রয়েছেন রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তার দেশ। তার আগে রাবাদা বলেছেন, “খেলায় ফিরতে পেরেছি এটাই আমার কাছে বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাকভাবে সামলানো গিয়েছে। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকবেই। সেটা মানিয়ে নিয়ে চলতে জানি। আমার কাজে অনেকে হতাশ হয়েছেন। তাদের জন্য আমি দুঃখিত। যারা আমার খুব কাছের তাদের মাথা নত করে দিয়েছি।”

রাবাদার সংযোজন, “জীবন একটা সময় ঠিকই এগিয়ে যায়। সব সময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই। তবে যে কাজ করেছি তার জন্য আমি অনুতপ্ত।” ওই ঘটনার পর থেকেই সতীর্থদের সঙ্গে নিয়মিত কথা বলছেন রাবাদা। জানিয়েছেন, কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা মিটিয়ে নেবেন।

রাবাদার কথায়, ‘যা হয়েছে সেটা কখনোই লুকিয়ে রাখতে চাই না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে খেলেই এত দূর এসেছি। অনেকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করি আরও বেশি সময় পেলে আরও ভালোভাবে ওদের সবটা বুঝিয়ে বলতে পারব।’

প্রসঙ্গত, গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন রাবাদা। তিনি জানান, মূলত বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছিলেন তিনি। তবে সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না। আর ঠিক এই কারণেই তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়।

নিষেধাজ্ঞার খবর দিয়ে রাবাদা সে সময় বলেছিলেন, ‘আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ– একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এই প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com