1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক রহমানের নির্দেশে সেই দুই শিক্ষার্থীর পাশে সাইদুর রহমান বাচ্চু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক রহমানের নির্দেশে সেই দুই শিক্ষার্থীর পাশে সাইদুর রহমান বাচ্চু

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৪ বার

রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার এতিম ইমন ও রিপনকে নিয়ে কালবেলা মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে সেই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের অর্থ সহায়তা দিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

রোববার (১ জুন) দুপরে উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন সাইদুর রহমান বাচ্চু।

এ সময় তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই কালবেলাকে। কালবেলার মাধ্যমেই আমাদের চোখে পড়েছে এতিম ইমন ও রিপন রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। কালবেলা মাল্টিমিডিয়ায় সংবাদটি ব্যাপকভাবে ভাইরাল হলে বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিৎ। আমি সেই তারেক রহমানের নির্দেশেক্রমে আজকে এখানে এসেছি।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওদের বই রাখার জায়গা নেই, বাড়িতে থাকার জায়গা পর্যন্ত নাই। এই ধরণের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী অর্থের অভাবে এদের পড়াশোনা যাতে থেমে না যায়, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ মে কালবেলা মাল্টিমিডিয়ায় “রাজমিস্ত্রির কাজ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দুই ভাই” শিরোনামে একটি ভিডিও স্টোরি প্রচার হয়। ভিডিও স্টোরিটি ব্যাপক ভাইরাল হয়ে কালবেলার পেইজে ২.১ মিলিয়ন ভিউ হয়েছে।

তারেক রহমানের নির্দেশে সেই দুই শিক্ষার্থীর পাশে সাইদুর রহমান বাচ্চু।

মোঃ লুৎফর রহমান লিটন
স্টাফ রিপোর্টার

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com