1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইতিহাস গড়ে পাঞ্জাবকে ফাইনালে নিলেন পন্টিং-আইয়ার জুটি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইতিহাস গড়ে পাঞ্জাবকে ফাইনালে নিলেন পন্টিং-আইয়ার জুটি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬০ বার

বছর বদলায়, দল বদলায়, জার্সির রঙ বদলায়। কিন্তু শ্রেয়াশ আইয়ার যেন বদলাবার নয়। অধিনায়ক আইয়ার ঠিক কতখানি দুর্দান্ত হতে পারেন, সেটা আবার দেখা গেল পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে নিয়েছেন শ্রেয়াশ আইয়ার। যার শেষটা হলো গতকাল রোববার রাতে।

২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার-২ এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ২০৪ রানের টার্গেট ৬ বল হাতে রেখেই পার হয়ে যায় পাঞ্জাব কিংস। দলের জয়ে বড় অবদানই রেখেছেন অধিনায়ক আইয়ার। আহমেদাবাদের মাঠে খেলেছেন ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। সেইসঙ্গে প্রথমবারের মতো মুম্বাইকে ২০০ এর বেশি রান করা ম্যাচে দিয়েছেন পরাজয়ের স্বাদ।

এর আগে আইপিএলে ১৮ বার আগে ব্যাট করে ২০০ এর বেশি স্কোর করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এর কোনোবারই হারতে হয়নি তাদের। এবারে হারতে হলো পাঞ্জাব কিংসের কাছে। ৫ উইকেটের এই হারে এবার থেমেছে মুম্বাইয়ের যাত্রা।

দলকে ফাইনালে নিয়ে রেকর্ড গড়েছেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংও। আইয়ার যে কীর্তি গড়েছেন অধিনায়ক হিসেবে, সেই কীর্তিই পন্টিং করলেন কোচের ভূমিকাতে। আইপিএলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে তুলেছেন কোচ রিকি পন্টিং। ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংসে ফাইনালে নিয়েছেন এই অজি গ্রেট।

আইয়ার অধিনায়ক হিসেবে দিল্লিকে ফাইনালে তুলেছেন ২০২০ সালে, রিকি পন্টিংয়েরই অধীনে। এরপর গেল আসরে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে নিয়েছিলেন তিনি। আর এবারে ফাইনাল খেলতে নামবেন পাঞ্জাব কিংসের জার্সিতে।

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর মাধ্যমে ১১ বছর পর আইপিএল ফাইনালে যাচ্ছে পাঞ্জাব। ২০১৪ সালে নিজেদের ফ্র্যাঞ্চাইজ ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলেছিল তারা।

আর পাঞ্জাবের এই জয়ে নিশ্চিত হলো, এবারে নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল। ফাইনালে আইয়ারের দলের জন্য অপেক্ষা করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংবা বেঙ্গালুরু কেউই আগে আইপিএলের ট্রফি জিততে পারেনি। আগামীকাল ৩ জুনের ফাইনালে তাই নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com