1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হোয়াইটওয়াশ হয়ে লিটন বললেন, ‘আশা করি সামনে পারব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হোয়াইটওয়াশ হয়ে লিটন বললেন, ‘আশা করি সামনে পারব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬২ বার

পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। ৭ উইকেটে হারের ফলে হোয়াইটওয়াশ হতে হলো লিটন দাসের দলকে। এদিন ব্যাট হাতে বড় রান তোলার পর বোলাররা ছিলেন ছন্নছাড়া। যে কারণে হার দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি সিরিজটি।

ম্যাচ শেষে বরাবরের মত হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে, ‘হ্যাঁ অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’

সিরিজ থেকে ইতিবাচকতা খুঁজতে গিয়ে লিটন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই নয়। বেশিরভাগই দায়িত্ব নিয়ে খেলেছে এবং তাদের নিজেদের কাজটা করে দিয়েছে।’

লিটন আরও বলেন, ‘হ্যাঁ অবশ্যই দর্শকরা দুর্দান্ত ছিল। সবাই সাপোর্ট করেছে উভয় দলকে। খেলাও উপভোগ করেছে। আশা করি পরে আবার তারা আসবেন। বাংলাদেশের দর্শকদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি সামনে পারব।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com