1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন প্রোটিয়া বিধ্বংসী ব্যাটার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন প্রোটিয়া বিধ্বংসী ব্যাটার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৯ বার

এক দিনেই বিশ্ব ক্রিকেটের দুই তারকার বিদায়ের ঘোষণা এলো। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায়ের ঘোষণা দিলেন। 

২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এবার বাকি দুই ফরম্যাট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার।

গত এপ্রিলে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ক্লাসেনের এমন সিদ্ধান্ত কিছুটা অনুমতিই বলা যায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেবল সাদা বলের ক্রিকেটের জন্যই চুক্তিবদ্ধ ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় ক্লাসেন বলেন, ‘আজ আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ আরও যোগ করেন, ‘আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত কী হবে, তা নির্ধারণ করতে অনেক সময় নিয়েছি। এটি একটি সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমি এই সিদ্ধান্তে পুরোপুরি শান্তি অনুভব করছি।’

ক্লাসেন আরও লিখেছেন, ‘প্রথম দিন থেকেই, এটি ছিল আমার দেশের প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় সম্মান এবং এটি ছিল সেই সবকিছুর প্রতিফলন যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। আমি অনেক দারুণ বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করেছি যেগুলো আমি সারাজীবন মনে রাখব। প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ আমাকে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত করিয়েছে যারা আমার জীবন বদলে দিয়েছে, এবং তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। প্রোটিয়াস জার্সি পরার পথটা আমার জন্য একটু ভিন্ন ছিল, এবং কিছু কোচ ছিলেন যারা আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন — আমি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে উচ্চ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একজন হেনরিখ ক্লাসেন। আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এ ছাড়া এই গ্রীষ্মে তিনি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সিয়াটল অর্কাসের হয়ে খেলবেন, এরপর খেলবেন দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্টে ১০৪ রান করেছেন হেনরিখ ক্লাসেন। ৬০ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ২ হাজার ১৪১ রান। ৫৮ টি-টোয়েন্টিতে করেছেন মোট ১ হাজার রান। ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি করেছেন ক্লাসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ১৬টি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com