1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার

উৎপল ঘোষ,যশোর থেকে:

গতকাল ২৬ জানুয়ারী ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টা ৩৫ মিনিটের সময় জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের ভুট্টো খাঁ এর গুদামঘরের সামনে টেঙ্গুরপুর মোড়ে টেঙ্গুরপুর টু পুড়াপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইমরান(৩০), পিতা-মৃত জামাল,বিরামপুর সাইকেলহাট, ২। মোঃ অনন্ন ইসলাম ওরফে রমজান আলী(২৫), পিতা-মৃত নুরু ইসলাম, সাং-বিরামপুর, উভয় থানা-কোতয়ালী এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৬৩,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২

ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৫০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন তিলকপুর গ্রামস্থজনৈক মহিউদ্দিন বিশ্বাস এর ডিপ টিউবয়েলের নিকট হইতে পলাতক আসামী মোঃ ওসমান গনি @ লালটু (২৭), পিতা-মোঃ শাহাদৎ, সাং-তিলকপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর এর ফেলে যাওয়া মতে ১৫ বোতল ফেন্সিডিলে উদ্ধার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights