জ্বরে আক্রান্ত মিরাজ, খেলতে পারবেন কি?

আগামী মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। সিরিজ সামনে রেখে আজ রোববার গলে প্রথমবার অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। অনুশীলনে দেখা গেছে নাহিদ রানা ও জাকের আলিদেরও।

তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। খোঁজ নিয়ে জানা গেছে, জ্বরের কারণে এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ।

পরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ফিল সিমন্স জানালেন বিস্তারিত। টাইগার কোচের আশা আগামীকাল অনুশীলন করতে পারবেন তিনি, ‘হ্যাঁ মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।’

মিরাজ না থাকলে দলের কম্বিনেশন সাজাতেও সমস্যার সৃষ্টি হবে। সিমন্স জানালেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

জ্বরে আক্রান্ত মিরাজ, খেলতে পারবেন কি?

আপলোডের সময় : 07:38:42 pm, Sunday, 15 June 2025