1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১০ হাজার ৭৫৯ দিন পর লঙ্কান ক্রিকেটে এমন দৃশ্য - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১০ হাজার ৭৫৯ দিন পর লঙ্কান ক্রিকেটে এমন দৃশ্য

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ বার

লাহিরু উদারার অভিষেক। দিমুথ কারুনারাত্নের অবসর। খবরের শিরোনাম এটুকুই ছিল গল টেস্ট শুরুর আগে। তবে ব্যাটিং ইনিংস খানিকটা এগুবার পর জানা গেল অভাবনীয় এক তথ্য। লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা ব্যাট করতে নেমেই এমন এক ঘটনার জন্ম দিয়েছেন যেটা লঙ্কান ক্রিকেটে ঘটেনি বিগত ২৯ বছর ধরে। 

ব্যাটিংয়ের বিবেচনায় উদারা এবং নিশাঙ্কা দুজনেই ডানহাতি ব্যাটার। সবশেষ এমন দুইজন ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কান ক্রিকেটের ওপেনিং করেছেন, এমন ঘটনা দেখা গিয়েছে আজ থেকে সাড়ে ২৯ বছর আগে।

সবশেষ ১৯৯৫ সালে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ডানহাতিকে দিয়ে ইনিংস ওপেন করিয়েছিল শ্রীলঙ্কা। সেবার বক্সিং ডে টেস্টে রোশান মহানামা এবং চন্ডিকা হাথুরুসিংহে ওপেনিং করেছিলেন লঙ্কানদের হয়ে। সেবারই সবশেষ দুই ডানহাতি ব্যাটারকে একত্রে ওপেনিং করতে দেখা গিয়েছে দ্বীপরাষ্ট্রটির হয়ে।

এরপর ২৬০ টেস্ট পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা গেল লাহিরু-নিশাঙ্কা জুটিকে। সময়ের হিসেবে যা ১০ হাজার ৭৫৯ দিন। এই জুটি আজ অবশ্য খুব বড় কিছু দিতে পারেনি শ্রীলঙ্কাকে। দুজনের জুটি থেকে এসেছে ৪৭ রান। অভিষিক্ত লাহিরু উদারা কট এন্ড বোল্ড হয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলামের বলে।

তাতে অবশ্য শ্রীলঙ্কার স্কোরবোর্ডে খুব একটা সমস্যা হয়নি। দ্বিতীয় উইকেটে দীনেশ চান্দিমালকে নিয়ে ছুটছেন পাথুম নিশাঙ্কা। সেঞ্চুরি পেয়েছেন নিশাঙ্কা। পূরণ করেছেন টেস্টে ১ হাজার রান। দুজনের জুটি এখন পর্যন্ত ১৩০ রান।

এই প্রতিবেদন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৭৭ রান। নিশাঙ্কা করেছেন ১০০। চান্দিমাল ব্যাট করছেন ৪৫ রানে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com