1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিজয়ের ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিজয়ের ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৪ বার

গলে দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তিনি। ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গেই লড়াই করেছেন।

১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আভিশকা ফার্নান্দোর বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন। ঘরোয়াতে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে বিজয় কেন রান করতে পারছেন না? এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।

জবাবে বুলবুল বলেন, ‘আমি যে পজিশনে আছি, বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি উত্তর দিতে পারতাম।’

‘কিন্তু আমি দেব না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি। ভালো হবে তার কাছেই প্রশ্নটা করেন।’-যোগ করেন তিনি।

টেস্ট ক্রিকেট নিয়ে বুলবুল বলেন, ‘সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা। আপনি কতটুকু স্ট্যাবল আছেন, আপনি কতটুকু স্ট্যাবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটাই আমাদের মনে হয় কাজ করা উচিত।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com