1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালো মোজা-লাল ইনারের পর আবারো এজবাস্টনে বিতর্কে জড়ালেন গিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালো মোজা-লাল ইনারের পর আবারো এজবাস্টনে বিতর্কে জড়ালেন গিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি একের পর এক বিতর্কেও জড়িয়ে পড়ছেন শুবমান গিল। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে এক বিতর্কিত কাণ্ড করে বসলেন ভারতের টেস্ট অধিনায়ক।

টেস্টের চতুর্থ দিন ভারত ৮৩ ওভার ব্যাট করে ইনিংস ডিক্লেয়ার করে। চা বিরতির পর আরও এক ঘণ্টা খেলে ডিক্লেয়ার করে ভারত। সাজঘর থেকে বারান্দায় গিয়ে মাঠ থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন গিল।

ভারত অধিনায়ক যখন দুই ক্রিকেটারকে ডাকছেন তখন তার গায়ে ছিল কালো রঙের একটি ইনার। তাতে ছিল নাইকি কোম্পানির লোগো। তাতেই সমস্যা হয়েছে। ভারতের পুরুষ, নারী ও যুব দলের কিট স্পনসর অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। নাইকি ও অ্যাডিডাস ব্যবসায়ীক দিক থেকে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। অ্যাডিডাসের প্রতিদ্বন্দ্বী কোম্পানির লোগো লাগানো পোশাক পরে বিতর্ক বাড়িয়েছেন গিল।

২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় বোর্ডের। প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৭৫ লাখ রুপি করে দেবে তারা। ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের মার্চ, অর্থাৎ, চার বছর ৯ মাসের জন্য বোর্ডকে প্রায় ৩০০ কোটি টাকা দিতে হবে তাদের। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক তাদের প্রতিদ্বন্দ্বী সংস্থার লোগো লাগানো পোশাক পরলে তা ভালো ভাবে নেবে না অ্যাডিডাস। বোর্ডের সঙ্গে কথা বলতে পারে তারা। যদি অ্যাডিডাস চুক্তি ভেঙে দেয় তা হলে অনেক বড় লোকসান হবে বিসিসিআইয়ের।

এর আগে হেডিংলিতে প্রথম টেস্টে দু’বার বিতর্কে জড়িয়েছিলেন গিল। প্রথমে কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন তিনি। ক্রিকেটে সাদা রঙের মোজা ছাড়া কিছু পরা যায় না। পরের দিন অবশ্য সাদা মোজা পরে নামেন তিনি। ফিল্ডিং করার সময় জার্সির ভিতরে লাল রঙের একটা ইনার পরেছিলেন গিল। সেটাও টেস্টের নিয়মবিরুদ্ধ। সেই দুই ঘটনায় অবশ্য আইসিসি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com