1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু হবে : প্রশাসক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু হবে : প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮২ বার

আগামীতে ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহজাহান মিয়া বলেন, কেবল মুনাফা অর্জনের জন্য ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে সিজারিয়ান ডেলিভারিকে অনেকটা বাধ্যতামূলক করা হয়েছে। অপ্রয়োজনীয় সিজারে মা ও নবজাতকের দীর্ঘমেয়াদী ক্ষতির মাধ্যমে পুরো জাতি বিরাট স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবে। ভবিষ্যতে ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু করা হবে।

এদিকে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন হ্রাসের মাধ্যমে নগরীর প্রজনন স্বাস্থ্যসেবায় গুণগত উন্নয়ন এবং ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত ও সহজপ্রাপ্য মাতৃসেবা দেওয়ার লক্ষ্যে দক্ষিণ সিটির এই প্রকল্প চালু করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাইপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির উদ্যোগে গৃহীত এ প্রকল্প পুরান ঢাকার প্রায় ৮ লক্ষাধিক বাসিন্দার সার্বক্ষণিক কাঙ্ক্ষিত মাতৃসেবা নিশ্চিত করবে। ইউএনএফপিএ এবং জাইপাইগোর সহায়তায় প্রশিক্ষিত ধাত্রী ও চিকিৎসকেরা স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিয়ে এই সেবার ৯০ শতাংশ দেবেন। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মা, নবজাতক এবং কিশোরীদের জন্য স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে, সচেতনতা বাড়বে এবং জনগণের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com