1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সন্ধ্যায় লাওসের মুখোমুখি আফিদারা, লক্ষ্য জয় দিয়ে শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সন্ধ্যায় লাওসের মুখোমুখি আফিদারা, লক্ষ্য জয় দিয়ে শুরু

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০১ বার

 

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে বুধবার (৬ জুলাই) প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায়।

বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং অপেক্ষাকৃত দুর্বল পূর্ব তিমুর। র‌্যাঙ্কিং অনুযায়ী লাওস রয়েছে ১০৭ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১৯ এবং বাংলাদেশ ১২৮তম। তবে র‌্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে ভালো খেলাই লক্ষ্য বাংলাদেশের, যা মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে জয়ে আগেই প্রমাণ করেছে আফিদারা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী ছিলেন দলনেতা ও কোচ। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আমরা এখানে এসেছি এশিয়ান কাপে জায়গা পাওয়ার জন্য। প্রতিটি ম্যাচে ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।

বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, টানা খেলার কারণে ফুটবলাররা কিছুটা ক্লান্ত। তবে তাদের সতেজ রাখার পরিকল্পনা নিয়েছি। মেয়েরা প্রস্তুত, আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।

গত এক মাসে সিনিয়র ও বয়সভিত্তিক দল মিলিয়ে টানা তিনটি টুর্নামেন্ট খেলেছেন বেশ কয়েকজন ফুটবলার। ক্লান্তির ছাপ থাকলেও আজ পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তবে অনূর্ধ্ব-১৬ দল দুইবার মূল পর্বে খেলেছে। তাই কোচ বাটলারের কাছে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, “সিনিয়র দল ইতোমধ্যে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এবার আমাদের বয়সভিত্তিক দলের উন্নতির জায়গা বোঝার ভালো সুযোগ এটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com