1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

 

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি।  দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি।  কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

র্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুইজন পাইলট এবং দুইজন চিকিৎসা কর্মী ছিলেন।

বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।”

নাভাজো ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট-এর পরিচালক শেরেন সান্দোভাল জানান, বিমানের ক্রুরা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে আসার পরিকল্পনা করছিলেন। রোগীকে গ্রহণ করে বিমানটি ফের আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল। তবে, রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত জানুয়ারিতে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে এনটিএসবি জানিয়েছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com