1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতের জালে এক হালি গোল দিয়ে সাফ শেষ করলো বাংলাদেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতের জালে এক হালি গোল দিয়ে সাফ শেষ করলো বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১১ বার

 

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের জালে এক হালি গোল দিয়েছে বাংলাদেশ। প্রথম লেগে ভারতের কাছে ২-০তে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়ে আসর শেষ করল অর্পিতা বিশ্বাসরা। যদিও আসরের শিরোপা গেছে ভারতের ঘরে।

প্রথম লেগে ভুটানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নেপালকেও হারায় তারা। তবে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে জয় পেলেও ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায়।

 

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা চাকমা। সপ্তম মিনিটে ভারতের গোল ঠেকান অধিনায়ক অর্পিতা। তবে দুই মিনিট পর ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ভারত। গোল করেন অ্যালিশা লিংদো। ২৪ মিনিটে ভারতের আনুশকা সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমার ক্রসে গোলকিপারের ভুলে বল পান আলপি আক্তার। জোরালো শটে তিনি জালে পাঠান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান সুরভী আকন্দ প্রীতি। মামোনি চাকমার পাসে গোল করেন তিনি। তবে ৬৫ মিনিটে ভারতের প্রকৃতি বর্মনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ দিকে সুযোগ নষ্ট করেন সুরভী।

এরপর ভারতের অধিনায়ক ঝুলনের দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ। সমতায় আসে ম্যাচ। তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় ম্যাচের ৯৫ মিনিটে সুরভীর শট ভারতের গোলকিপার ঠেকালেও বল ডিফেন্ডারের গায়ে লেগে জালে যায়। ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

যদিও এই জয়ের পরও টুর্নামেন্টের শীর্ষে ওঠার সুযোগ নেই বাংলাদেশের। আগের ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। পাঁচ ম্যাচে ৪টি জয়, ১টি ড্র এবং ১টি হারে বাংলাদেশের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে ভারত তাদের পাঁচটি ম্যাচেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights