1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কখন ও কীভাবে দেখবেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কখন ও কীভাবে দেখবেন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার

 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এরই মধ্যে দুই দেশই নিজ নিজ ম্যাচ খেলতে প্রস্তুতি নিয়েছে। এদিকে ইনজুরির কারণে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার। অপরদিকে, আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি।

ব্রাজিল বনাম চিলি ম্যাচটি ৫ই সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটি মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার এক ঘণ্টা আগে (৫টা ৩০ মিনিটে) বুয়েনস এইরেসে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে মেসির আর্জেন্টিনা।

 

ব্রাজিল বনাম চিলি এবং আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচটি বাংলাদেশ কিংবা উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে সমর্থকরা এই দুইটি ম্যাচই বিইন স্পোর্টস, ফক্স স্পোর্টস কিংবা গ্লোবো চ্যানেলে দেখতে পারবে। এছাড়াও, ফেসবুক ও নির্দিষ্ট কিছু অ্যাপ দিয়ে ম্যাচ দুইটি উপভোগ করতে পারবে দর্শকরা। ‘Sportzfy’ অ্যাপটিতে দেখা ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দুইটি।

কার্লো আনচেলত্তির ব্রাজিল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। ১৬ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ভেনিজুয়েলার ধরাছোঁয়ার বাইরে থাকায় আনচেলত্তি এই ম্যাচটিকে তার স্কোয়াডের সাথে পরীক্ষা-নিরীক্ষা এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়ানোর সুযোগ হিসেবে দেখতে পারেন।

এদিকে আর্জেন্টিনার ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলবে না। কারণ, অনেক আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে মেসির দল। তবে এই ম্যাচটি মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার মাটিতে হতে পারে এটি মেসির শেষ ম্যাচ। যার কারণে এই ম্যাচটি মেসির পরিবারের সকলে মাঠে বসেই দেখবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com