1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল ১০/০৯/২০২৫ তারিখ রাত আনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রাকিবুল হাসান (২৭), পিতা- মো: হাতেম আলী, সাং- মল্লিক কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর ও ২। মোঃ নয়ন (২৫), পিতা- মো: নুর হোসেন, সাং- শহিদনগর, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে র‌্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com