1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৭ মার্চ টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ দিলেন পলক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৭ মার্চ টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ দিলেন পলক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার
৭ মার্চ টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ দিলেন পলক

ইয়ুথ ডেস্ক :  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটককে বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

এ সময় টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়েছে। পলক বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্যও ব্যবস্থা নিতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান।

পরে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় টেলিটকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights