1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিয়ের দাওয়াত ভেবে পার্টি সেন্টারে গিয়ে নিজেরই বিয়ে দেখলেন যুবক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিয়ের দাওয়াত ভেবে পার্টি সেন্টারে গিয়ে নিজেরই বিয়ে দেখলেন যুবক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার

মেক্সিকোর মিচোয়াকান অঙ্গরাজ্যে ১৯৯২ সালে ঘটে যাওয়া একটি বিয়ের ঘটনা দীর্ঘ সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সেই সময়ের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। ঘটনাটি ছিল অনেকটা সিনেমার গল্পের মতো, যেখানে বর নিজেই জানতেন না যে তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন।

পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, হেক্টর নামের ওই যুবক ভেবেছিলেন তিনি কোনো সাধারণ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। এই ধারণা থেকে তিনি বেশ সাদামাটা পোশাক হিসেবে ডোরাকাটা পোলো শার্ট ও জিনস পরে পার্টি সেন্টারে উপস্থিত হন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তার চোখ ছানাবড়া হয়ে যায়। তিনি দেখেন, প্রায় ১৫০ জন অতিথি সেখানে আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত আছেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন একজন পুরোহিত এবং একটি মারিয়াচি ব্যান্ড দল। সবচেয়ে বড় চমক ছিল তার প্রেমিকা লুপিতাকে সেখানে বিয়ের কনের সাজে দেখা। হেক্টরকে আগে থেকে বিয়ের বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে পরিস্থিতি বুঝতে পেরে তিনি কোনো আপত্তি জানাননি এবং সেখানেই লুপিতাকে বিয়ে করেন।

ভাইরাল হওয়া পুরোনো ছবিগুলোতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিক পোশাকে থাকা লুপিতার পাশে হেক্টর তার সেই সাধারণ পোলো শার্ট ও জিনস পরেই দাঁড়িয়ে আছেন। এমনকি বিয়ের কেক কাটার সময়ও তিনি একই পোশাকে ছিলেন। কয়েক দশক আগের এই অদ্ভুত ও মজার বিয়ের ঘটনাটি বর্তমানে নতুন প্রজন্মের কাছে বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights