1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল সাউথইস্ট ইউনিভার্সিটি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল সাউথইস্ট ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৯ বার
নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইয়ুথ ডেস্ক : বসন্তকালীন সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি। সোম ও মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে চারটি ভিন্ন সেশনে নবীন বরণ হয়। এর আগে গত রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে হয় প্রথম সেশন। সেখানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিএসই বিভাগের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

একই দিনে বিকেল ৩টায় দ্বিতীয় সেশনে আর্কিটেকচার, ইইই, ফার্মেসি এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। মঙ্গলবার বেলা ১১টায় তৃতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। এ সেশনে বাংলা (বিএ এবং এমএ), ইংরেজি (বিএ এবং এমএ), অর্থনীতি (বিএসএস এবং এমডিএস) এবং আইন (এলএলবি এবং এলএলএম) বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সাউথইস্ট বিজনেস স্কুল আয়োজিত চতুর্থ সেশনে ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন বরণ হয়। উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অ্যাসেনশিয়াল ড্রাগসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অধ্যাপক এহসানুল কবির, নটরডেম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আসাদ হোসেন, ব্রেন স্টেশন ২০২৩ এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রাইসুল কবির, বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা অধ্যাপক আ ন ম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ (অব.) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com