1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৮ বার
প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ
প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ // সংগৃহীত ছবি

ইয়ুথ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় বা শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষা চাকমার বরাতে তিনি বলেন, পরিচালক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে ২৯ মার্চ পরীক্ষা নেয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে, ২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল। পরে এতে পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com