1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলবাড়ীতে ফুলের উদ্যোগে শুরু হলো দুই টাকার ইফতার বাজার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলবাড়ীতে ফুলের উদ্যোগে শুরু হলো দুই টাকার ইফতার বাজার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২৫ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে পুরো রমজান জুড়ে এই দুই টাকার ইফতারের বাজারের কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক।

উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।

দুই টাকার ইফতার নিতে আসা রহিমা বেগম বলেন, ‘হামরা চর বড়লইয়ের মানুষ, পানি মুখে দিয়া ইফতারি করি। আইজ দুই টাকার ইফতারির বাজার করিয়া মনটা খুশিতে ভরে গেইল।’

সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরিব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে বেরিয়ে এসে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচানোর জন্য দুই টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com