1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৪০০ বাংলাদেশির ওমরাহ এক ব্যক্তির আঙুলের ছাপে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৪০০ বাংলাদেশির ওমরাহ এক ব্যক্তির আঙুলের ছাপে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৯ বার
৪০০ বাংলাদেশির ওমরাহ এক ব্যক্তির আঙুলের ছাপে
৪০০ বাংলাদেশির ওমরাহ এক ব্যক্তির আঙুলের ছাপে

নিউজ ডেস্ক
এক ব্যক্তির আঙুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ৪০০ জন বাংলাদেশি ওমরাহ পালনের অভিযোগ এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (২৪ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় চিঠির মাধ্যমে ওমরাহ এজেন্সিগুলোকে এ বিষয়ে সতর্ক করেছেন।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের কাছে এ চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সৌদি দূতাবাস। সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে চিঠিতে সৌদি দূতাবাস জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ওমরাহযাত্রী অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের নিজের আঙুলের ছাপ দেননি। সম্প্রতি, ওমরাযাত্রীদের ৪০০ জনের একটি দল সৌদি আরব গেছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন।

এ ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠাতে পারে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা।

হজ ও ওমরাহর সব ধরনের নিয়ম লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি দূতাবাস। এর পর এজেন্সিগুলোকে চিঠি দিয়ে সৌদি আরবের নিয়ম-কানুন মেনে চলার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com