1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৭৫ বার
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ মার্চ) সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডাক বিভাগের এসব প্রকাশনা অবমুক্ত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।

বুধবার (২৭ মার্চ) ঢাকার জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভার্স এবং ডাটা কার্ড বিক্রি শুরু হবে। পরে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসেও এসব পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্য কর্মকর্তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com