1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেবা দিন, কর্মকর্তাদের ভূমিমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেবা দিন, কর্মকর্তাদের ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৮১ বার
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেবা দিন, কর্মকর্তাদের ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে টেকসই জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ ও জাতি গঠনে ভূমির সুষ্ঠু ও টেকসই ব্যবহার এবং ভূমির ওপর মানুষের ন্যায্য অধিকারের ওপর গুরুত্ব দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ভূমি বিষয়ক বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ধারাবাহিকতায় ভূমি ব্যবস্থাপনার সংস্কার কার্যক্রম গুরুত্বের সঙ্গে গ্রহণ করে একে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ও বদ্বীপ পরিকল্পনার অন্যতম অংশ করেন।

নারায়ণ চন্দ্র চন্দ ভূমি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা যেমন দেশ ও জনগণের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, একইভাবে এই স্বাধীন বাংলাদেশে, প্রধানমন্ত্রীর আহ্বানে গণপ্রতিনিধি হিসেবে আমাদের এবং গণকর্মচারী হিসেবে আপনাদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য এবং দেশ ও জনগণের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে।

মন্ত্রী বলেন, ভূমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রতিটি নাগরিকের স্বার্থের সঙ্গে জড়িত। দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার অভাব জাতীয় উন্নয়নের অন্তরায়। এজন্য স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com