1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কেমন থাকবে আজকের আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টি হবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কেমন থাকবে আজকের আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টি হবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৭৪ বার
কেমন থাকবে আজকের আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯২ শতাংশ।
ঢাকায় সূর্যাস্ত হবে: সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে। বৃহস্পতিবার সূর্যোদয় হবে: ভোর ৫টা ৫৪ মিনিটে।

মঙ্গলবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি; ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট; ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com