1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদায় জাতীয় কন্যা শিশু দিবস ~২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদায় জাতীয় কন্যা শিশু দিবস ~২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

খুলনার তেরখাদা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস~২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ শে সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তেরখাদা থানার ওসি মোঃ এমদাদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ বিশ্বাস , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার , এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা। জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com