1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার

 

গত ৩১ অক্টোবর সকাল ১০ টার দিকে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার খুলনা জেলার তেরখাদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী , বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ এর সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মঞ্জুরুল কবির , উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা বেগম , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান সহ আরও অনেকে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- ” স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ “।
পরে উপজেলা পরিষদের চত্ত্বরে হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com