1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:১৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি:- মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করে উপজেলা ছাত্রদলের কমিটি বৃন্দ। তারা ভূরুঙ্গামারী সরকারি কলেজে মাঠ থেকে বের হয়ে উপজেলা চত্বর দিয়ে মিছিল করতে থাকে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে।
বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা।
এখানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মাইদুল ইসলাম, আহ্বায়ক রেজাউল করিম, তিলাই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বদেশ শিকদার সহ কলেজের ছাত্রদলের কমিটি বৃন্দ এবং আরো ছিল স্থানীয় ছাত্রদলের সদস্যবৃন্দ।

বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক ১০ ই নভেম্বর বেলা ১২টায়। ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল সহযোদ্ধা বৃন্দকে সকাল ১০ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজে উপস্থিতি কামনা করে উপজেলা ছাত্রদলের কমিটি। পরবর্তীতে তারা কর্মসূচি পালন করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com