
২রা ডিসেম্বর ~২০২৪ ইংরেজি সোমবার খুলনার তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের পৃষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন মডিউল-০১ এবং মা ও শিশু- সহায়তা কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ২দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমান , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।