
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের (ভূরুঙ্গামারী ইউপি) চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে তাঁর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃতকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি পরপর ৪ বার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও ন্যায় পরায়ণার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
এজন্য সাধারণ জনগণ ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে ছিলো তার ব্যাপক জনপ্রিয়তা। তাঁর মৃত্যুর সংবাদে গোট উপজেলায় শোকের ছায়া নেমে আসে এবং তাঁকে শেষ নজর দেখার জন্য বাড়িতে মানুষের ঢল নামে।
পারিবারিক সুত্রে জানাগেছে, মরহুমের নামাজে জানাযা বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।