1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাতের ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাতের ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

মৃত ওই দুই বন্ধু হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুইজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব‍্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্ম চিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোকন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com