
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় শীতের প্রভাব দিন দিন বেড়েই চলছে, ভুরুঙ্গামারী উপজেলার অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নিজ নিজ অবস্থান থেকে।
মানবিক কাজের অংশ হিসেবে আপনার আমার সবার প্রিয় ফেসবুক গ্রুপ WBP আয়োজন করেছে নতুন একটি ইভেন্ট অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার কর্মসূচী।
তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে ভূরুঙ্গামারী উপজেলার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। এছাড়াও প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে এসব দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। কর্মসংস্থান বন্ধ সহ নানা অসুখ-বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার তখন হয়, যখন এই হাড়কাপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য
পর্যাপ্ত শীত বস্ত্র না পায়।
কিন্তু এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,হয়ত তাঁদের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পাবো। আমরা পাশে থাকতে চাই সেই সব অসহায় মানুষের সাথে যাদের সাহায্য করার মত উপরে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, ইনশাআল্লাহ আল্লাহর উছিলায় আমরা তাদের কাছে পৌছে যাব।
We are Bhurungamari’s People এর নতুন ক্যাম্পেইন
অসহায় শীতার্তদের মাঝে,
শীতবস্ত্র_উপহার_কর্মসূচী_২০২৪/২৫
অর্থায়নে : বায়তুন নুর ফাউন্ডেশন,ভূ/মারী।