1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ভূরুঙ্গামারী উপজেলার ফাজিল ডিগ্রী মাদ্রাসায় - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ভূরুঙ্গামারী উপজেলার ফাজিল ডিগ্রী মাদ্রাসায়

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির আয়োজনে ভূরুঙ্গামারী ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ১০ ডিসেম্বর আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডে বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপিড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন

 

১০ ডিসেম্বর মঙ্গলবার, সকাল ১০:০০ টার সময় ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদল শাখার নেতৃত্বে ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও ভুরুঙ্গামারী সরকারি কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ছাত্রদলের- সদস্য সচিব মাইদুল ইসলাম, উপস্থিত ছিলেন, মোহাম্মদ আল আমিন কাকন যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল, ফারুক হোসেন বাবু সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল, আবিদ হাসান মিম উপজেলা সদস্য ছাত্রদল, আব্দুল্লাহ আল লিমন সভাপতি সদর ইউনিয়ন ছাত্রদল, আরো উপস্থিত ছিলেন, ৩নং তিলাই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বদেশ শিকদার, মাসুদ রানা রুবেল, রাসেল আহমেদ হৃদয় সহ ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও ভুরুঙ্গামারী সরকারি কলেজের ছাত্রদল শাখার নেতা-কর্মী বৃন্দ।

পরিশেষে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে গুম কৃত নেতাকর্মীর মুক্তি ও সকল নিপিড়ন নির্যাতন, গুম,হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের যথাযথ বিচার ও শাস্তির দাবী জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com