1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী - সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ট্রাক - অটোরিক্সা সংঘর্ষে নিহত ২ আহত ৪ জন যাত্রী - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ট্রাক – অটোরিক্সা সংঘর্ষে নিহত ২ আহত ৪ জন যাত্রী

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে ২ জনি নিহত এবং ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে  উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর নামক স্থানে ভূরুঙ্গামারী -সোনাহাট মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা  হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট  ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও তার স্ত্রী মোমেনা বেগম(৪৫)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় অটোরিকশাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যায়। সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর স্থানে রাস্তায় ধান শুকাতে দেওয়ার ফলে গাছের গুরি রাস্তার মাঝে রাখা হয়েছে যার কারণে
একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com