1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‌কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯ জন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‌কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯ জন

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয় দিবসে পুস্পস্তবক দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষের সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার সমর্থক ও জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সকাল ১০টার দিকে উপজেলার কলেজ মোড়ে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় অন্তত ৯ জন।

আহতরা হলেন, দেয়ানের খামার গ্রামের মইনুদ্দিনের পুত্র মাইদুল ইসলাম, মমতাজ আলীর পুত্র উমর ফারুক, গোলাম কিবরিয়ার পুত্র আইয়ুব আলী, পাইকেরছড়ার গ্রামের শাহা আলমের পুত্র আলম মিয়া, দক্ষিণ ছাট গোপালপুর মমিনুল সিকদারের পুত্র স্বদেশ সিকদার, কামাত আঙ্গারিয়ার সুলতান মিয়ার পুত্র সোহেল, আ. মজিদের পুত্র লিমন, আ. জব্বার ইয়াকুব, বাগভান্ডারের আহাম্মদ আলীর পুত্র আ. রহমান।

সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ৫-৬ জন নেতাকর্মী ফুল নিয়ে যায়। কিন্তু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে প্রায় শতাধিক লোকজন বিজয়স্মম্ভে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। পরে তারা আরও সংঘবদ্ধ হয়ে কলেজ মোড়ে উপজেলা বিএনপির কার্যালয় ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমাদের ৫/৭ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদেরও লাঞ্ছিত করে হামলাকারীরা। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে আইনি ব্যবস্থা নেবো।

জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, আমি কিছু জানি না। আমি অসুস্থ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। ফরিদুল ইসলাম শাহিন সিকদার বহিষ্কৃত। সে বিএনপির কোনো পদেই নেই।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম আহমেদ বলেন, আজকে মারামারি ঘটনায় হাসপাতালে প্রায় ৮/৯ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজন গুরতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা বলেন, ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com