1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী আলিয়া কামিল মাদরাসা মাঠে ১৬ ডিসেম্বর সকাল দশ টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মোঃ লুকমান হাকিম।

র‍্যালিতে আগত কর্মীদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামায়াতের সাবেক পৌর আমির, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আফজাল হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জননেতা মাওলানা মোঃ রফিকুল ইসলাম ।

আলোচনা শেষে র‍্যালিটি বের হয়ে নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ মোড়ে এসে সমবেত হয়।
সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিঞা। অতপর পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ মকবুল হোসাইন সংক্ষিপ্ত আলোচনা রেখে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com