1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১
টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ ,কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী ,যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার , ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অবৈধ কর্মকাণ্ডের বিচার দাবী করেন। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com