1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিল সহ আটক-২ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিল সহ আটক-২

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

বুধবার ২৫ডিসেম্বর বিকেল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ২মাদক কারবারিকে আটক করে।

অভিযানের সময় নাগেশ্বরী থানার এসআই অপূর্ব বর্মন অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানে নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আস্কর নগর গ্রামস্থ জনৈক সাইফুর রহমানের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে ১৪ (চৌদ্দ ) বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী চান মিয়ার ছেলে মোঃ এনামুল হক (৩৬), পিতা – মোঃ চাঁন মিয়া ও শাহাদ আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৩৫) কে আটক করা হয়েছে।

উভয়ের সাং টেনারী পাড়া ১নং ওয়ার্ড কুড়িগ্রাম সদর।

উক্ত বিষয়ে থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com