1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার

 

২৬ শে ডিসেম্বর ~২০২৪ ইংরেজি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব ) মোঃ ফিরোজ সরকার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ ডিআইজি মোঃ ওয়ালিয়ার রহমান , নৌবাহিনীর লেঃ কমান্ডার কাজী রিফাত যোবায়ের , খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুর কবির , খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) নূরুল হাই মোহাম্মদ আনাছ , বিপিএএ , সহকারী কমিশনার মিজ্ আঁখি শেখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম , উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী , সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ জনসাধারণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com